সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ৭ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে লাউয়াই গ্রামে মরহুম আলহাজ্ব গোলাম সোবহানী ওলি মিয়া স্মরনে গঠিত সোবহানী ট্রাষ্টের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
সোবহানী ট্রাষ্ট বাংলাদেশের চেয়ারম্যান ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল আব্দুল্লাহ শিহাবের পরিচালনায় কমল বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হুমায়ুন আহমদ।
অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাউয়াই জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী সাহার মিয়া, লাউয়াই পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, লাউয়াই স্পোটিং ক্লাবের সাবেক সভাপতি হাজী ইউনুস মিয়া খসরু, সহ সভাপতি মোঃ রিজ্জাদ আহমদ, সহ সভাপতি আলী আহমদ খান, সাধারণ সম্পাদক হাজী আব্দুস সত্তার, ইউপি সদস্য এনাম আহমদ, রাসেল মাহমুদ, শাহিন আহমদ, সোবহানী ট্রাষ্টের দায়িত্বশীলদেরন মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমিন আহমদ, শাহ রাজিব আহমদ, আমিন উদ্দিন, আব্দুল বাছিত, সাজু আহমদ, আলী হোসেন, সাজলু তালুকদার, শাহিন তালুকদার, পাবেল আহমদ, তোফায়েল আহমদ, শাকি কাউছার, নাঈম আহমদ, তানভির আহমদ, শিমুল আহমদ, শাহ নাজিম আহমদ, নাহিদ আহমদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed