Main Menu

করোনায় আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মুক্তাদির

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু জানান, তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

Manual4 Ad Code

এর আগে গত বছরের মার্চ মাসে সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন খন্দকার আব্দুল মুক্তাদির। ২২ মার্চ খন্দকার মুক্তাদিরের চাচাতো ভাই মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছিলেন।

Manual5 Ad Code

এদিকে আজ শনিবার সিদ্দিকুর রহমান পাপলু জানান, করোনার উপসর্গ থকায় খন্দকার আব্দুল মুক্তাদির করোনার পরীক্ষা করান। আজ শনিবার সকালে রিপোর্ট এসেছে তিনি পজিটিভ।

পাপলু জানান, শারীরিক বড় কোনো সমস্যা নেই খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি সুস্থতার জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code