দেশে মোটরসাইকেলের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে
বৈশাখী নিউজ ডেস্ক: দুই চাকার মোটরসাইকেল বাহনটি ছোট হলেও দ্রুতগামী। সড়কে যানজটের মধ্যেও অল্প একটু ফাঁকা জায়গা পেলেই স্বল্প সময়ে এক স্থান থেকে আরেক স্থানে যেতে এ বাহনের জনপ্রিয়তা ক্রমবর্ধমান হারে বাড়ছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৫০ দশমিক ৪৭ শতাংশ, যা আগের বছরে ছিল ১৫ শতাংশ। অথচ গত দুই বছর সড়কে অন্যান্য দুর্ঘটনা প্রায় সমান ছিল।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, গত ছয় বছরে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে ১৮ লাখের বেশি।
২০১৬ সালে দেশে নিবন্ধিত মোটরসাইকেল ছিল ১৭ লাখ ২৪ হাজার ৩৬৯টি। ২০১৭ সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ লাখ ৫০ হাজার ৯১৯টি তে। এরপর ২০১৮ সালে ২৪ লাখ ৪৬ হাজার ৫২২টি তে, ২০১৯ সালে ২৮ লাখ ৫৩ হাজার ৪১৯টি তে, ২০২০ সালে ৩১ লাখ ৬৪ হাজার ৪৩৫টি তে এবং সদ্য বিদায় নেওয়া বছরে (২০২১ সালের নভেম্বর পর্যন্ত) নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় ৩৫ লাখ ২ হাজার ৫৮৫টি তে।
বিআরটিএ এর তথ্য বলছে, দেশে যে পরিমাণ নিবন্ধিত মোটরসাইকেল আছে তা মোট যানবাহনের ৭০ শতাংশ। আর শুধু ঢাকা শহরেই নিবন্ধিত মোটরসাইকেল সাড়ে ৮ লাখের মতো। এর মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল নিবন্ধন হয়েছে ২০১৯ সালে। ওই বছর ৪ লাখ ৬ হাজার ৮৯৭টি মোটরসাইকেল নিবন্ধিত হয়েছে।
কাছাকাছি পরিমাণ নিবন্ধন হয়েছে ২০১৮ সালে। ওই বছর নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৬০৩টি।
সে হিসেবে ২০২১ সালে মোটরসাইকেল কিছুটা কম নিবন্ধিত হয়েছে। এসময় ৩ লাখ ৩৮ হাজার ১৫০টি নিবন্ধনের হিসেব দিয়েছে বিআরটিএ। আর এই সময়ে রাজধানীতেই নিবন্ধিত হয়েছে প্রায় এক লাখ মোটরসাইকেল। সে হিসেবে প্রতিদিন নিবন্ধিত হয়েছে ২৭০টি আর পুরো দেশে নিবন্ধিত হয়েছে এক হাজার মোটরসাইকেল।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed