নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার ইলুমদী এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএসও) ডা. আশরাফুল আমীন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ওই তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অপরজন এখানে আসার কিছুক্ষণের মধ্যে মারা যান।
নিহতরা হলেন- মফিজুল, জমিরুল ও নবী। মফিজুল সোনারগাঁও উপজেলার বস্তল এলাকার সিরাজুলের ছেলে। জমিরুলও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। নবীর বাড়ি আড়াইহাজার উপজেলার সিন্দিমাধবদী গ্রামে। তাদের মধ্যে জমিরুল লেগুনার মালিক। অন্য দুজন লেগুনার চালক ছিলেন।
নিহত মফিজুলের মা মনোয়ারা জানান, তার ছেলে ভোর ৪টার দিকে শ্রমিক আনার জন্য বাড়ি থেকে বের হয়। তার ছেলে ডাকাত নয়। মফিজুল একজন লেগুনাচালক।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা আসলেই ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed