তিন টিকটক মডেলের ১ বছরের জেল
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহে মাদক সেবনের সময় ৩ টিকটক মডেলকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের প্রত্যেককে এক বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গ্রেফতারকৃতরা হলো শহরের পবাহাটি গ্রামের তোফাজ্জেলের মেয়ে টিকটক মডেল সাদিয়া আনজুম তুলি, পাগলাকানাই বাকা ব্রিজ এলাকার রিটুলের ছেলে মো. সংগ্রাম (২২) ও গয়েশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।
জানা গেছে, শহরের গয়েশপুর মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ আলোচিত টিকটক মডেল তুলিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারী) রাতে সদর থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক বছর করে কারদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাদক সেবনের সরঞ্জামাদিসহ তুলিসহ তিনজনকে আটক করা হয়। আজ শনিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৩রা জুন রাতে ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় টিকটক ও লাইকি মডেল তুলি ও আশিকুর রহমানকে আটক করে পুলিশ। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু এর কিছু দিন পর বের হয়ে আবারও তুলি মাদক সেবন শুরু করে।
সদর থানার উপ-পরিদর্শক ও বর্তমান বেতাই ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গতবছর যখন তুলিকে আটক করা হয়েছিল তখন পবহাটি, আরাপপুর, মহিলা কলেজ পাড়াসহ শহরের বিভিন্ন এলাকার কিছু তরুণ তরুণী এ ধরনের টিকটকের নামে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও ব্যবসাসহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছিল। আমাদের কাছেও নিয়মিত এ ধরনের অভিযোগ আসতে থাকে। এমনই অভিযোগে তুলি ও আশিককে আটক করেছিলাম।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed