Main Menu

সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী হস্ত কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার অবকাঠামো কাজের ভিত্তিপ্রস্তর করা হয়।

উইমেন্স চেম্বার অব কমার্স এর সভাপতি হুসনা হুদার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, পৌর মেয়র নাদের বখত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি মাহমুদা আক্তার রুবি, পরিচালক সেলিনা আবেদীন, মাশকোরা হোছাইন দিনা, ফেরদৌসয়ারা বখত ঝড়না, সমাজসেবী রুহেনা আক্তার মনি, দিলারা বেগম, সাবিনা চৌধুরী, শুরভী খন্দকার, তামন্না আক্তার তনম, রিমিনা আক্তার, জেলা যুবলীগ নেতা সীতেশ তালুকদার মঞ্জু, মাজহারুল ইসলাম উকিল, মেলার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম, আবু বক্কার সিদ্দিকী হিরু, মোশাররফ হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed