Main Menu

ওসমানীতে সিভিল এভিয়েশন ও আনসার সদস্যদের হাতাহাতি

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আনসার সদস্যের মাথা ফাটালেন এক বিমানবন্দর কর্মচারী। সোমবার (৩ জানুয়ারী) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্মচারী ইসমাইলের হামলায় গুরুতর আহত হন আনসার প্লাটুন কমান্ডার তাহেরুল ইসলাম তাহের। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর কনকোর্স হলে বিমানবন্দর কর্মচারী ইসমাইল অবৈধ সুবিধা নিয়ে দর্শনার্থী প্রবেশ করাচ্ছিলেন। এসময় কর্মরত আনসার প্লাটুন কমান্ডার তাহের তাকে বাঁধা দিলে বাদানুবাদ তৈরি হয়। এক পর্যায়ে বিমানবন্দর কর্মচারী ইসমাইল আনসার প্লাটুন কমান্ডার তাহেরের মাথায় ওয়াকিটকি দিয়ে সজোরে আঘাত করেন। এতে মাথা ফেটে তাহের গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে আহত আনসার সদস্যকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে, বিমানবন্দরে কর্মচারী ও নিরাপত্তা সদস্যের মারামারিতে আন্তর্জাতিক রুটের সাধারণ যাত্রীরা প্রায় এক ঘন্টাব্যাপী বিড়ম্বনার মুখে পড়েন।

এ ব্যাপারে সিলেট ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের একজন নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দুঃখজনক। আহত আনসার সদস্যকে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed