দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৯-৩০ ডিসেম্বর দেশের চারটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এসব তথ্য জানান।
মো. শাহিনুল ইসলাম বলেন, ‘ সিলেট, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৯ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকাকালীন সময়ে শীত বাড়বে না। তবে বৃষ্টির শেষে ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়বে। শীতের তীব্রতা বেশি থাকবে উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বৃষ্টি বেশি হলে কিছু কিছু এলাকায় আবারও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইতে পারে।’
তাপমাত্রার তথ্যে তিনি বলেন, ‘সিলেটে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি এবং শ্রীমঙ্গলে ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানুয়ারিতে বেশ কয়েকবার শীত বাড়বে। চলতি আবহাওয়ার পরিস্থিতি জানুয়ারির ২ থেকে ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। জানুয়ারির প্রথম দিকে আমাদের মাসিক সভা হয়। ওই সভার পর মাসের সার্বিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানা যাবে।’
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed