সাবেক সাংসদ জয়নাল হাজারী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
হাসপাতালটির গণসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তবে সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে বিভিন্ন বিতর্কে জড়ান জয়নাল হাজারী। ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ২০১৯ সালে ৫ নভেম্বর তাকে আবারও আওয়ামী লীগের উপদেষ্টা করা হয়।
জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াত জয়নাল আবেদীন হাজারীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed