বিয়ানীবাজারের ১০ ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনব্যাপী নানা ঘটনার মধ্যে দিয়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯৫টি কেন্দ্রে শুরু হয় ভোটগ্রহণ; চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। ১০টি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুপুর ২টার দিকে এই সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাতন সরকারি উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ ২ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।
চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা: আলীনগর ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী আহবাবুর রহমান খান শিশু, চারখাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী, শেওলায় নৌকার প্রার্থী জহুর উদ্দিন, দুবাগে জালাল উদ্দিন, কুড়ারবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান তুতা, মাথিউরায় নৌকার প্রার্থী আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান (বিএনপি), মুড়িয়ায় ফরিদ আল মামুন (জামায়াত স্বতন্ত্র), মুল্লাপুরে বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান (বিএনপি স্বতন্ত্র), লাউতায় স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিয়ানীবাজারে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা কাজ করছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed