মিয়ানমারে হত্যার পর ৩০ জনকে পুড়িয়ে দিল সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কায়াহ রাজ্যে দেশটির সেনাবাহিনী ৩০ জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। এসবের মধ্যে নারী ও শিশু রয়েছে। হিউম্যান রাইটসের বরাত দিয়ে গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির স্থানীয় বাসিন্দা, সংবাদ সংস্থা এবং স্থানীয় হিউম্যান রাইটসের বরাতে গার্ডিয়ান জানিয়েছে, কায়াহ রাজ্যের হপরুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনী গুলি করে ও পুড়িয়ে এসব লোককে মেরেছে। শনিবার (২৫ ডিসেম্বর) এসব লোকের মৃতদেহ পাওয়া গেছে বলে দাবি করেছে কারেন হিউম্যান রাইটস গ্রুপ।
এক ফেসবুক বার্তায় মানবাধিকার এই গ্রুপটি বলেছে, আমরা এমন অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই যা মানবাধিকার লঙ্ঘন করে।
তবে মিয়ানমার সেনাবাহিনী বলেছে ভিন্ন কথা। তারা বলছে, তারা অজ্ঞাত সংখ্যক অস্ত্রধারীকে গুলি করে মেরেছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়ায় দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা সাতটি গাড়িতে ছিল এবং তারা সেনাদের কথা শুনে গাড়ি থামায়নি।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed