কমলগঞ্জে মূর্তি ভাংচুর মামলায় ১ জন গ্রেফতার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মূর্তি ভাংচুর মামলার এজাহারভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকাল ৩টার দিকে র্যাব-৯, সিসিপি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার মুন্সীবাজার মইদাইল গ্রামের নিজ বাড়ি থেকে মৃত কনা মিয়ার ছেলে হেকিম মিয়া (২৫) কে গ্রেফতার করে।
গ্রেফতার হেকিম মিয়া হিন্দু ধর্মীয় অনুভুতিতে আঘাতের উদ্দেশ্যে মূর্তি ভাংচুরের মামলার এজাহারভূক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান কমলগঞ্জ থানায় দায়েরকৃত মূর্তি ভাংচুর মামলায় এজাহারভূক্ত র্যাবের হাতে একজন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed