দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ১২২
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৪৭ জনে।
একই সময়ে নতুন করে আরও ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জন।
শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৩ হাজার ৯৭১ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী। খুলনা বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশালে একজন করে মারা গেছেন।
এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় ২ জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯১ জনের দেহে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed