বিমানের সিটের নীচে মিলল ১০ কেজি স্বর্ণ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটের পৃথক দুটি আসনের নিচ থেকে ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটের ১৭ বি নম্বর ও পাশের সিটের নিচে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করে।
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস এর উপ-পরিচালক এস এম সুলতান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১৪৮ এ স্বর্ণ বার থাকার গোপন তথ্য পাওয়া যায়। তারই ভিত্তিতে বিমানটি বিমানবন্দরে অবতরণের পর প্রতিটি যাত্রী ও বিমানের অভ্যন্তরে কঠোর তল্লাশি চালানো হয়। এই সময় বিমানের দুটি আসনের নিচে লুকানো টেপ মোড়ানো অবস্থায় ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণবারের মূল্য প্রায় ৭ কোটি টাকা উল্লেখ করে তিনি জানান, এ ব্যাপারে কাস্টমস আইনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed