জাফলংয়ে পাথরের গর্তে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলনের সময় শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হযরত আলী (৩০) গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের তিতকুল্লী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিনের ন্যায় জীবিকার টানে পাথর উত্তোলনের জন্য ডাউকি নদীতে আসেন হযরত আলী। পাথর উত্তোলনের জন্য পানির নিচে পাথর তুলতে ডুব দিলে গর্তের উপর থেকে মাটি ধসে পানির নিচেই হযরত আলী মাটিচাপা পড়েন। দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না পেয়ে কয়েকজন শ্রমিক মাটির নিচ ওই গর্তের মাটির নিচ থেকে হযরত আলীর লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্টিচ করেছেন। তিনি বলেন, জাফলংয়ের ডাউকি নদীতে পাথর উত্তোলন করতে গিয়ে হযরত আলী নামের এক বারকি শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed