সিলেট-জকিগঞ্জ রুটে বাড়তি ভাড়া প্রত্যাহার দাবিতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) এ স্মারকলিপি প্রদান করা হয়।
পরিষদের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন- আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশে ডিজেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দফতর ও বাংলাদেশ বাস মালিক সমিতি কর্তৃপক্ষ আন্তঃজেলা-দূরপাল্লা রােডে প্রতি কিলােমিটারে ১ টাকা ৮০ পয়সা নির্ধারণ করেছে। কিন্তু সিলেট-জকিগঞ্জ রোডটি জেলার অন্তর্গত অভ্যন্তরীণ বা আঞ্চলিক সড়ক হওয়া সত্ত্বেও সিলেট জেলা বাস মালিক সমিতির নির্দেশনায় এ সড়কে দুরপাল্লা বা আন্তঃজেলার ন্যায় কিলােমিটারে ১ টাকা ৮০ পয়সা আদায় করা হচ্ছে। অথচ পূর্বেই ভাড়া বর্ধিত করে ১.১৬ পয়সা করা হয়েছিল। অন্যায়ভাবে আবারও বৃদ্ধি করা ভাড়া না দিলে প্রতিনিয়ত যাত্রীরা চরম হয়রানির শিকার হন, এমনকি বাস চালক-শ্রমিকদের হুমকি-ধমকির মুখে পড়তে হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়- সিলেট জেলা বাস মালিক সমিতি সরকারের নিয়মকে তােয়াক্কা না করে জকিগঞ্জ উপজেলাবাসীসহ এ সড়কে চলাচলকারী যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহারের মাধ্যমে অনেকটা জিম্মি করে জোরপূর্বকভাবে বর্ধিত ভাড়া আদায় করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে যাত্রী ও বাস চালক-শ্রমিকদের মাঝে অপ্রত্যাশিত হাতাহাতির ঘটনা। এমন অবস্থায় উপজেলার বিভিন্ন বাজারে গত নভেম্বর মাস থেকে জকিগঞ্জের সাধারণ জনগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সভা-সমাবেশ ও মানবন্ধন করে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
উদ্ভূত পরিস্থিতিতে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও জকিগঞ্জ উপজেলার প্রায় আড়াই লক্ষ মানুষের দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে এ বিষয়ে ডিসেম্বরের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য ৫ দফা দাবি জানিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ।
দাবিগুলো হচ্ছে- বাস মালিক সমিতি কর্তৃক বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া বহলা করা, জকিগঞ্জ-সিলেটের ৩ টি রােডে অন্তত ৯ টি বিআরটিসি বাস চালু, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ, নির্ধারিত সিটের অতিরিক্ত যাত্রী বহন বন্ধ ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি করা।
এই স্মারকলিপির অনুলিপি সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পাঠিয়েছে জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed