Main Menu

গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে কৃষকের মৃত্যু, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত কৃষক নজির হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত মেহের বখতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মদরিছ মিয়ার একটি গরু পার্শ্ববর্তী জালালপুর গ্রামের কৃষক নজির হোসেনের ক্ষেতের পাকা ধান খেতে থাকে। এসময় নজির হোসেন গরুটিকে তাড়িয়ে দিলে ক্ষিপ্ত হন মদরিছ মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন ওই দুই গ্রামবাসী। ঘন্টাব্যাপি সংঘর্ষে গুরুতর আহত হন কৃষক নজির হোসেনসহ উভয়পক্ষের ১১ জন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নজির হোসেনের অবস্থা গুরুতর হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, গরুর ধান খাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed