Main Menu

দেশে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৭৭

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৮ হাজার ২২ জনে।

একই সময়ে নতুন করে আরও ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জন।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ৬৩২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।

Manual1 Ad Code

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের সকলেই নারী। তাদের বয়স ৩১ থেকে ৮০ বছরের মধ্যে। ৪ জন মারা গেছেন ঢাকা বিভাগে, অন্যজন চট্টগ্রাম বিভাগে।

এর আগে শুক্রবার (১০ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় একজন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৬৯ জনের দেহে।

এরও আগে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এর আগে দেশে গত ২০ নভেম্বর তার আগের ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Manual1 Ad Code

এদিকে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, দুই নারী ক্রিকেটারের ওমিক্রন শনাক্ত হলেও তারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমার সাথে তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

Manual6 Ad Code

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code