Main Menu

কমলগঞ্জে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাটিলা গ্রামে রুহি ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ইদগাটিলা গ্রামে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র হিসাবে এসব কম্বল বিতরণ করা হয়।

আব্দুল কাদের এর সভাপতিত্বে ও আশিকুর রহমান এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন রুহি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহমেদ জয় ও সাংবাদিক আলমগীর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মেহেদি হাসান জুয়েল, জাহিদুল ইসলাম, সাবুর রহমান, আব্দুর রহিম অর্জু, আব্দুল বারেক প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্টসহ গ্রামের অর্ধশতাধিক দরিদ্র লোকের মধ্যে কম্বল বিতরণ করা হয়। রুহি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাজ্বী শাহআলম এর অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed