সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: টানা দুই সপ্তাহের বেশি সময় পর সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ জন।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এমন তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জে ১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৮১ জন। তন্মধ্যে সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন মারা গেছেন।
এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা অবধি চব্বিশ ঘন্টার মধ্যে সিলেটে ৩ জন করোনা মারা গিয়েছিলেন।
এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তন্মধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের।
এসময়ে ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ৫ জন পজিটিভ ধরা পড়েছেন। শনাক্তের হার ০.৮৫।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৯২ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১৩ জনসহ আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে ওঠেছেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed