ঘুরতে গিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ পৌরসভা এলাকার ধেররা সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা তিনজন সম্পর্কে বন্ধু ছিলেন।
নিহতরা হলেন-কুমিল্লার চান্দিনা পৌরসভার বাসিন্দা সোহাগ হোসেন (৩০), মনির হোসেন (৩০) ও সুজন হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কুমিল্লার চান্দিনা থেকে দুই মোটরসাইকেলে ৬ বন্ধু চাঁদপুরে ঘুরতে যাচ্ছিলেন। পথে হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ বন্ধু মারা যান। বাকি তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে পুলিশ। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed