সিলেটে বিয়ের সেন্টার থেকে নারীসহ ২জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটের একটি কমিউনিটি সেন্টার থেকে এক বাবুর্চি ও তার সহযোগী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এসময় অচেতন অবস্থায় ইয়াহিয়া নামের আরেক বাবুর্চিকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকালে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারের আনন্দ কমিউনিট সেন্টারে বুধবার একটি বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে রান্নার দায়িত্ব পালন করছিলেন দুজন বাবুর্চি ও তাদের সহযোগী একজন নারী।
মঙ্গলবার রাতে কমিউনিটি সেন্টারে বিয়ের রান্নার প্রস্তুতি শেষে রাতের খাবার খেয়ে সেখানেই একটি কক্ষে ঘুমাতে যান তারা।
বুধবার সকালে রান্নার জন্য দরজায় গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রান্না ঘরের একটি ফাঁক দিয়ে শিশুকে প্রবেশ করিয়ে দরজা খুলে দেখা যায় সবাই অচেতন অবস্থায় রয়েছেন।
পরে, পুলিশ তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে সিলেটে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, কানাইঘাট উপজেলার গাছবাড়ি নয়াগ্রামের মৃত রহমত উল্ল্যাহের ছেলে বাবুর্চি সোহেল ও ওসমানীনগর উপজেলার তাহেরপুর গ্রামের সালমা বেগম।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, মরদেহ উদ্ধারের সময় ঘরের মধ্যে কয়েল ও রান্না ঘরের প্রচুর কালো ধোঁয়া ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতে মাংস রান্না করে খেয়েছে তারা। এ থেকে ফুড পয়জনিং বা গ্যাসের সমস্যা হয়েছিলো কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে, ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed