সিলেটে তুলা ভর্তি ট্রাকে আগুন, ২০ লক্ষ টাকার ক্ষতি
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে তুলা ভর্তি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে গোলাপগঞ্জ উত্তরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুধু তুলা পুড়েনি আগুনের লেলিহান শিখায় ট্রাকও পুড়ে ছাই হয়ে গেছে। একজন ক্ষুদ্র লেপ তোষকের ব্যবসায়ী এতে বড় ধরনের ক্ষতির শিকার হলেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ চেস্টার পর গোলাপগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভাতে সক্ষম হলেও ট্রাক বা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ঢাকা থেকে তুলা ভর্তি ট্রাক (নং ফেনী ট-০৫-০১৮৮) বুধবার সকাল অনুমান ৭টায় গোলাপগঞ্জ বাজারে প্রবেশ করে। এ সময় উত্তর বাজারে তুলার মালিক আলমগীর হোসেনের গোদামে মালামাল নিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তার ছিড়ে যায়। তখন দুটি তার একত্রিত হলে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তুলা ভর্তি ট্রাক আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে। উপস্থিত লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলেও আগুন নেভাতে পারেননি। এক পর্যায়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এরই মধ্যে ট্রাক ও তুলা পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ লাইন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় তুলার মালিক আলমগীর হোসেনের প্রায় দুইলাখ টাকার তুলা পুড়ে যায় ও ট্রাক পুড়ে আরো প্রায় ১৭/১৮ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গোলাপগঞ্জের ব্যবসায়ীরা। এরপরেও ট্রাক ও তুলা পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed