আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ বিভাগ।
তারা জানিয়েছে, ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্নের সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে।
এর আগে চলতি মাসের ২৪ তারিখে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছিল দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
তবে ২৮ নভেম্বর এনবিআর জানিয়েছিল, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ চলতি মাসের ৩০ তারিখ। এবং চলতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে না।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed