৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৯ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়)। বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য পালনীয় নির্দেশনা দিয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৪১ তম বিসিএসের লিখিত পরীক্ষা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।
পিএসসি আরো জানায়, চলতি বছরের ১৯ মার্চ অনুষ্ঠিত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টে মোট ২১ হাজার ৫৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করে কমিশন।
পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মানিব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা ইলেক্ট্রনিক যোগাযোগযন্ত্র ইত্যাদি সামগ্রী আনা নিষিদ্ধ। পরীক্ষার হলে প্রার্থীরা অলংকার ব্যবহার এবং ব্যাংক কার্ড বা এ ধরনের কোনও কিছু বহন করতে পারবে না। একইসঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলোতে জনসমাগম পরিহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Related News
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More



Comments are Closed