৩০ ডিসেম্বর থেকে ডিগ্রি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে ৩০ ডিসেম্বর। চলবে ২৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত।
বুধবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা শুরু হবে ৩০ ডিসেম্বর। ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের এ পরীক্ষা পুরনো সিলেবাসে (বিশেষ) অনুষ্ঠিত হবে।
সাপ্তাহিক ও সরকারি ছুটি বাদে প্রতিদিন দুপুর ১টা থেকে এই পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষা শেষ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed