দোয়ারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু’র ঘটনা ঘটেছে।
সোমবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের সাকিন নামক এলাকার নান্টু দাসের বাড়ি সংলগ্ন নিজস্ব পুকুরে পরে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের কানাই দাসের ছেলে চয়ন দাস (৭) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের নান্টু দাসের ছেলে নীরব দাস (৫) মারা যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, নিহত চয়ন দাস ১৫ দিন পূর্বে তার মায়ের সাথে মাসীর বাড়ি বেড়াতে আসে। আরেক নিহত শিশু নিরব দাস ওই বাড়ির বাসিন্দা। দুজনের পরস্পরের খেলার সাথি হয়ে যায়, তবে আজ বিকেলে দুজনকে পরিবারের লোকজন খোজাখুজি করলে তাদের পাওয়া যায়নি।
আশপাশের বাড়িতে খোজাখুজি করে না পেয়ে বাড়ির লোকজন বসত ঘরের কাছে পুকুরে নেমে খোজাখুজির পর শিশু নিরব দাসের কাকা পিন্টু দাস শিশু দুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে নিহতরা সকলের অগোচরে দুর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পরে যায়। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে ধারনা করা হচ্ছে। তবে মৃত ছেলে শিশু দুইটির সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed