বিশ্বনাথে এসএসসি পরীক্ষার্থীসহ ৪ ভাই-বোন আহত
বিশ্বনাথ প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে চাচাদের হামলায় সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষার্থীসহ ৪ ভাই-বোন আহত হয়েছেন।
শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের রামপাশা রোডের ইরন এন্ড তোরন মঞ্জিলে বসবাসকারী বালু-পাথর ব্যবসায়ী ফরিদ মিয়া (৩৮)’র বাসায় তারই (ফরিদ) আপন ভাই ছাদ মিয়া (২৬) ও ফারুক মিয়া (২৫) হামলা করেন।
এঘটনায় শনিবার রাতেই হামলাকারী ছাদ মিয়া ও ফারুক মিয়াকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রঘুপুর গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া স্ত্রী লিপি বেগম (৩৫)।
তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
আপন চাচাদের হামলায় আহতরা হলো- ব্যবসায়ী ফরিদ মিয়ার কন্যা এসএসসি পরীক্ষার্থী কবিতা বেগম (১৭), ৯ম শ্রেনীর ছাত্র ফরহাদ মিয়া (১৫), শিশু কন্যা শাম্মী বেগম (১০) ও আয়শা বেগম (৪)।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed