Main Menu

বিশ্বে করোনায় আরো ৭ হাজার ৪৬১ প্রাণহানী

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার দাপট একদিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে কমতে আবারও বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের হারও। গত কয়েক দিন আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রায়ই ওঠানামা করছে।

Manual8 Ad Code

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ৪৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ৯২ হাজার ১২০ জন।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৫২৮ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৬ লাখ ১ হাজার ১০০ জন।

Manual5 Ad Code

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ৮০৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২১৬ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ১৯ লাখ ৭৪ হাজার ৯৮০ জন।

Manual7 Ad Code

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৫৯৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯৮ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৮২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২০ লাখ ৩ হাজার ৩১৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৪১১ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৬৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৪ হাজার ২৪২ জন।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ লাখ ৫৭ হাজার ৬৮ জন। মারা গেছেন ২ লাখ ৬১ হাজার ৫৮৯ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩০তম।

Manual6 Ad Code

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code