গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সাথে গোলাপগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ নভেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী ও সদস্য ফারহান মাসউদ আফছর এর পরিচালনায় সভায় প্রবাসী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিঅন টিভি ইউকের পরিচালক মোহাম্মদ আবু হায়দার চৌধুরী, চ্যানেল এস ও যমুনা টিভির যুক্তরাজ্য প্রতিনিধি এবং যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা কাগজ এর নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের ট্রেজারার, আইঅন টিভি বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিঅনটিভির পরিচালক সুফিয়া আলম ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ কাবির।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক সলমান আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয় সম্পাদক শিক্ষক কাজল কান্তি দাস, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ছফু, উপজেলা আওয়ামী সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছয়েফ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক হলি সিলেটের সম্পাদক ও দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, বিওনটিভির সিলেট প্রতিনিধি তারেক আহমদ জয় , আব্দুল কাইয়ুম, চিত্রগ্রাহক বেলাল আহমদ, সাংবাদিক মেহেদী হাছান, মনজুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মাহমুদুল হক। সভায় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার মানুষের অংশ প্রহণে মতবিনিময় সভা প্রাণবন্ত অনুষ্ঠানে পরিনত হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে সাংবাদিকতা ও বাংলা গণমাধ্যম এখন অনেক বিসৃত। প্রবাসীরা বিদেশে থেকেও বাংলা ভাষা ও বাংলা পত্রিকা নিয়ে কাজ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করছেন। অর্থনীতির পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিতেও তারা অবদান রেখে চলেছেন।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed