দেওয়ান ফরিদ গাজীর ১১তম মৃত্যু বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেট আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা প্রানপুরুষ, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব নগর সরকারের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনে ৪ ও ৫নং সেক্টরের বেসামরিক উপদেস্টা প্রশাসনিক চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী জননেতা দেওয়ান ফরিদ গাজীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ ও পরিবারের উদ্যোগে শুক্রবার বাদ জুমআ হযরত শাহজালাল (রহ)’র দরগাহ মসজিদে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে কবর জিয়ারত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক,সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী মো.জাফর সাদেক কয়েছ গাজী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির সদস্য গাজী মো. সাহেদ, মহানগর ১১ নং আওয়ামীলীগের সভাপতি সালাই বকস সালাই, যুক্তরাজ্য মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহিতুর রহমান রনি, সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সিনিয়র বুক সর্টার মোঃ খছরু মিয়া, মাসুদ আহমেদ, যুবলীগ নেতা আক্তারুজ্জামান, সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা লয়লুছ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা শাহ আলম তৌফিক ও নুরুল ইসলাম ইকবাল প্রমুখ।
মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ কবির আহমদ।
এ উপলক্ষে নবীগঞ্জ-বাহুবল এবং যুক্তরাষ্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed