সকালেই সড়কে প্রাণ গেল ইজিবাইকের ৬ যাত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলা এলাকায় হানিফ পরিবহনের একটি নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালিতলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান বলে জানিয়েছে গাইবান্ধার হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৬৫), সোহাগ শেখ (১৯), আশরাফ মিয়া (৭০), সুজন কুমার বিশ্বাস (৩৮) এবং রিপন মিয়া (৩৩)। তারা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্য জনের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন— সিদ্দিক মিয়া (৪০), মাজেদুল ইসলাম (৩০) ও খোকন চন্দ্রকে (২২)। তাঁদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি নৈশকোচ ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছয় যাত্রীসহ চালক ছিটকে রাস্তায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম। তিনি জানান, এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা যান।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed