বিশ্বনাথে নিখোঁজ কিশোর মেহেরপুর থেকে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া আলী আহমদ আবির (১৬) কে তিন দিন পর শুক্রবার মেহেরপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
সে বিশ্বনাথ উপজেলার গন্ধারকাপন গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
এদিকে, গত মঙ্গলবার (৯ নভেম্বর) এ ব্যাপারে নিখোঁজ আবিরের বাবা বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরি নং ৪২৮ ( তাং ০৯/১১/২১ ইং)।
ডায়েরিতে উল্লেখ করেন, গত মঙ্গলবার তার বাবার কাছ থেকে মোবাইল ক্রয় করার জন্য তিন হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হয় আবির।
এরপর থেকে সন্ধা পর্যন্ত অপেক্ষা করে বাড়ীতে না আসায় তার পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে তার বাবা আব্দুল কাদির বিশ্বনাথ থানায় সাধারণ ডায়রী করেন।
এব্যাপারে থানার এসআই রুমেন আহমদ বলেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমানের নির্দেশক্রমে মেহেরপুর জেলার গাংনি থানা এলাকা এবং ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ আলী আহমদ আবির (১৬) কে উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আবির নিখোঁজ হওয়ার তিন দিন পর মেহেরপুর থেকে উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed