বিয়ানীবাজারে ৩৮টি জাল নোটসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে ৫০০ টাকার ৩৮টি জাল নোটসহ মারুফ আহমদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক মারুফ আহমদ উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা মান্দারগ্রামের গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চারখাই বাজারের খলকুজ্জামান চৌধুরী মলুর উমর ভেরাইটিজ স্টোরে সদাই কিনতে যায় মারুফ নামের ওই যুবক। সদাই কিনা শেষে বিল পরিশোধ করতে দোকান মালিককে ৫০০ টাকার একটি নোট দেন মারুফ আহমদ। পরে নতুন টাকার নোটটি জাল সন্দেহ হওয়ায় তিনি স্থানীয়দের ডেকে এনে মারুফ আহমদকে আটক করেন।
এসময় তাকে তল্লাশি করে আরও ৩৭টি পাঁচশত টাকার জাল নোট পাওয়া যায়। পরে এ বিষয়টি চারখাই পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ এসে মারুফ আহমদকে আটক করে নিয়ে যায়।
চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মারুফ উদ্দিন নামের একজনকে ৫০০ টাকার ৩৮টি জাল নোটসহ আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
আটক হওয়া মারুফ আহমদ স্থানীয় ব্যবসায়ীদের জানায় ‘জাল টাকাগুলো নিয়েছি বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামের সামাদের কাছ থেকে’। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে সেখানেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে একই তথ্য জানায় মারুফ। আর এরপর থেকেই জাল টাকার যোগানদাতা ‘সামাদ’ নামের ওই ব্যক্তিকে খুঁজছে বিয়ানীবাজার থানার পুলিশ।
সে এর আগেও একাধিকবার চারখাই এলাকায় জাল টাকার নোটসহ ধরা পড়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed