জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক দূর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।
এঘটনায় মোটর সাইকেল আরোহী বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে রোমান আহমদ (২৮) গুরুত্বর আহত হন।
স্থানীয় জনতা তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তিনি মৃত্যু বরণ করেন।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লেগুনা গাড়ী উদ্ধার করে পুলিশ।
এঘটনায় লেগুনা যাত্রীরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যান বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চিকিৎসাধিন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও লেগুনা রয়েছে। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed