Main Menu

সিলেটে ৬টিতে আ.লীগ, ৯টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বৃহস্পতিবার সিলেট জেলার ১৫টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগণনা শেষে রাতে এসব ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়।

১৫টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া ৭টিতে স্বতন্ত্র প্রার্থী এবং অন্য ২টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন।

Manual5 Ad Code

সিলেট সদর উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মোগলগাঁওয়ে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান হিরণ মিয়া, কান্দিগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল মনাফ, জালালাবাদে আওয়ামী লীগের ওবায়দুল্লাহ ইসহাক ও হাটখোলায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা রফিকুজ্জামান বিজয়ী হয়েছেন।

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ইসলামপূর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে প্রার্থী আলমগীর হোসেন আলম, তেলিখালে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল ওয়াদুদ আলফু, ইছাকলসে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাইয়ে আওয়ামী লীগের ফয়জুর রহমান ও দক্ষিণ রণিখাইয়ে আওয়ামী লীগের ইকবাল হোসেন এমাদ বিজয়ী হয়েছেন।

বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুরে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান মুজিব, পশ্চিম গৌরিপুরে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুর রহমান মাখন, বোয়ালজোড়ে আওয়ামী লীগের আনহার মিয়া, দেওয়ানবাজারে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম ও পূর্ব পৈলনপুরে আওয়ামী লীগের শিহাব উদ্দিন বিজয়ী হয়েছেন।

Manual7 Ad Code

এরআগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এসব ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো ভোটারদের দীর্ঘ লাইন। উৎসবের আমেজে ভোটগ্রহণ হয় প্রতিটি ইউনিয়নেই। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর আহমদ মিয়া জানান, সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উৎসবের আমেজে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Manual1 Ad Code

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট উপজেলায় ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code