ওসমানীনগরে বাসের চাপায় ট্রাক চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতনামা বাসের চাকায় পিষ্ট হয়ে ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে ওসমানীনগরের সাদিপুর এলাকায় এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাক চালক হুমায়ুন কবীর (৫৫) পটুয়াখালী জেলার বাহুফল থানার কালিশরি গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জানা যায়, ঢাকা মেট্রো ঢ-১৮-৬০০৫ ঢাকাগামী ট্রাকটি বৃহস্পতিবার ভোররাত ৪টায় ওসমানীগরের সাদিপুর এলাকায় আসার পর ট্রাকের চাকায় ক্রটি দেখা দেয়। চালক হুমায়ুন কবীর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে হেলপারকে নিয়ে চাকার ক্রটি মেরামত কাজে নিয়জিত থাকা অবস্থায় ঢাকাগামী দুরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাক চালক হুমায়ুন মৃত্যুবরণ করেন।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) নবী হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘাতক বাসটিকে শনাক্তকরনের চেষ্ঠা অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed