Main Menu

জৈন্তাপুরে ভারতীয় নাগরিক আটক

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর বাজারে এলোমেলো ভাবে ঘুরাফেরা করছিল এক ব্যক্তি। বিষয়টি তাৎক্ষনীক ভাবে এলাকায় টহলরত পুলিশ টিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে রাত ২টায় ওই ব্যক্তিকে আটক করে টহল টিম। এসময় জিজ্ঞাসাবাদে জানায় তার নাম আলিম উদ্দিন (৪৫)। তিনি ভারতের আসাম প্রদেশের নগাও জেলার মুরাজার মহকুমার হুজাই থানার বরআউট (ট্রার্নিং) গ্রামের ইলিয়াছ আলীর ছেলে।

বাংলাদেশ ভ্রমনের অনুমতি সংক্রান্ত পাসপোর্ট, ভিসা বা অন্য কোন বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাওয়া হলে ভারতীয় নাগরিক বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। শুধু মাত্র ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক ইসূকৃত ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রদর্শন করে।

পরে পুলিশ ভারতীয় নাগরিককে আরও জিজ্ঞাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসা বাদে ভারতের ডাউকি সীমান্ত অতিক্রম করে গোয়াইনঘাট উপজেলার নলজুরী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মর্মে জানায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমদ জানান, অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের ঘটনায় ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের পূর্বক ভারতীয় নাগরিক আলিম উদ্দিনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

 

 

Share





Related News

Comments are Closed