Main Menu

সিলেটের ৪৪ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

Manual6 Ad Code

সকল প্রস্তুতি শেষে সকাল ৮টা থেকে এসব ইউনিয়নের কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোটগ্রহণ। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আজ সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ।

Manual5 Ad Code

এই ৪৪টি ইউনিয়ন হচ্ছে- সিলেট সদর উপজেলার হাটখোলা, জালালাবাদ, কান্দিগাঁও ও মোগলগাঁও ইউনিয়ন, বালাগঞ্জের পূর্বপৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্বগৌরিপুর ইউনিয়ন ও কোম্পানীগঞ্জের ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়ন।

Manual1 Ad Code

সুনামগঞ্জের ছাতকে কালারুকা, ছাতক, ছৈলা আফজালাবাদ, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, চরমহল্লা, দোলারবাজার, ইসলামপুর, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ও জাউয়াবাজার ইউনিয়ন, দোয়ারাবাজারের বাংলাবাজার, দোয়ারাবাজার, লক্ষিপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাঁও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাঁও ইউনিয়ন।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আজমিরীগঞ্জ, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা ইউনিয়ন এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জায়ফরনগর, পশ্চিম জুড়ী, পূর্বজুড়ী, গোয়ালবাড়ি ও সাগরনাল ইউনিয়নে নির্বাচন।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল ভোটকেন্দ্র থেকে সকাল সাড়ে ৮টায় আলোকচিত্রী শাহীন আহমদ জানান, ওই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিলো বেশি।

সিলেটের ৭নং মোগলগাঁও ইউপিতে চেয়ারম্যান প্রার্থী হিরণ মিয়া ভোট দিচ্ছেন।

এদিকে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হিরণ মিয়া সকাল সাড়ে ৮টার দিকে মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লামাগাঁয় তালুকপাড়া সরকারি বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট দিয়ে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হিরণ মিয়া। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, তবে আমি খুবই আশাবাদী নৌকা মার্কার বিজয় হবে।

সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট জেলার ১৫টি ইউপিতে ভোট গ্রহনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code