সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৩ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২২ সনের নির্বাচন আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত। বুধবার (১০ নভেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দিন, সহাকারি নির্বাচন কমিশনার মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলাম এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরি কক্ষে এবং ৩য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে আগামী ৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য্য করা হয়েছে এবং ওইদিন বেলা আড়াইটায় যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
৬ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed