Main Menu

দেশে করোনা আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৩৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৬ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৫ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে।

বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৭ হাজার ৯২৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন। তাদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।

এর আগে মঙ্গলবার (৯ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান তিনজন। করোনা শনাক্ত হয় ২০৬ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed