সিলেট-সুনামগঞ্জ রুটে চলছে ট্রাক-পিকআপ ধর্মঘট
ছাতক প্রতিনিধি: ছাতক পৌর এলাকায় পণ্য পরিবহনকারী ট্রাক-পিকআপ ভ্যান থেকে অবৈধ টোল আদায় ও লামাকাজি সেতু থেকে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দু’দিনের কর্মবিরতি (ধর্মঘট) পালন শুরু হয়েছে।
কর্মবিরতি পালন করতে মঙ্গলবার সকাল থেকে পণ্য পরিবহনকারী ট্রাক-পিকআপ ভ্যান বন্ধ রাখতে সোমবার সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়েছে। যার ফলে মঙ্গলবার থেকে দু’দিন সিলেট ও সুনামগঞ্জ জেলার অভ্যন্তরে ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান চলাচল করবে না বলে জানিয়েছেন ছাতক ট্রাক-পিকআপ ভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।
এরআগে টোল আদায়ের প্রতিবাদে গত শুক্রবার সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ ছাতকে এক সমাবেশে এই কর্মসূচীর ঘোষণা দেন।
ছাতক ট্রাক-পিকআপ ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন বলেন, লামাকাজি সেতু থেকে অতিরিক্ত টোল আদায় শুরু করেছেন ইজারাদার। অন্যদিকে, ছাতক পৌরসভার উন্নয়ন করের নামে ট্রাক, পিকআপ ও লরি থেকে টাকা আদায়ের জন্য ইজারা দেওয়া হয়েছে। সরকারি রাস্তায় পৌরসভার এই টোল আদায়কে চাঁদাবাজি বলে দাবি করেছেন মালিক-শ্রমিকরা। উচ্চ আদালতের নির্দেশনা ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত থাকার পরও পৌরসভার ইজারাদার ইচ্ছামতো চাঁদা আদায় করা হচ্ছে। এর প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর মধ্যে দাবী না মানলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed