Main Menu

নিখোঁজের একদিন পর খাল থেকে ২ শিশুর লাশ উদ্ধার

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে একটি খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।

নিহতরা হলো উপজেলার বীর নগর গ্রামের আশিক নুরের ছেলে আরমান হোসেন রুমান (৫) ও একই গ্রামের ইউপি সদস্য বাবুল মিয়ার কন্যা ইসরাত জাহান ইমমা (৬)।

নিখোঁজের একদিন পর সোমবার (৮ নভেম্বর) বিকেলে একটি খাল থেকে ডুবন্ত অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, রোববার (৭ নভেম্বর) বিকেলে বীরনগর গ্রামের বাড়ির পাশে শিশু রুমান ও ইসরাত জাহান অন্য শিশুদের সঙ্গে খেলা করতে গিয়ে শেষে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পাওয়া গেলে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে বীরনগর গ্রামের বাড়ির পাশে একটি খালে খোঁজ নিতে গিয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed