২০২২ সালে ব্যাংক বন্ধ ২৪ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংক ২০২২ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে। আগামী বছর দেশের তফসিলি ব্যাংকগুলো ২৪ দিন বন্ধ থাকবে।
সোমবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা হয়েছে। এটি চিঠি আকারে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রকাশিত এ ছুটির তালিকা অনুসারে, ২০২২ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এ ছাড়াও ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে এবং ৩১ ডিসেম্বর ব্যাংকে লেনদেন হবে না। সেক্ষেত্রে ২০২২ সালে ব্যাংকে ২৪ দিন ছুটি থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ২০২২ বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ১৯ মার্চ শবে বরাত, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল শুক্রবার-জুমাতুল বিদা, ২৯ শবে কদর, ১ মে -মে দিবস, ২, থেকে ৪ মে ঈদুল ফিতর, ১৫ মে বুদ্ধ পূর্ণিমা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৯ থেকে ১১ জুলাই ঈদুল আজহা, ৯ আগস্ট আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৮ আগস্ট জন্মাষ্টমী, ৫ অক্টোবর দুর্গাপূজা, ৯ অক্টোবর ঈদে মিলাদুন্নবী, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
তবে ধর্মীয় দিবসগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করবে বলে জানানো হয়েছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed