পরিকল্পনামন্ত্রীর কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মন্ত্রী গত শনিবার সিলেট সফরকালে সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সিলেটের বিভিন্ন সমস্যা সম্পর্কে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ গ্রামীণ জনপদ নানা সমস্যায় জর্জরিত। এ সময় সিলেট বিভাগ গণদাবী ফোরামের নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন সমস্যা সম্বলিত একটি স্মারকলিপি মন্ত্রীকে প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস.আই আজাদ আলী, লেখক আফতাব চৌধুরী, গণদাবী ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, সিলেট জেলা শাখার সভাপতি দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্টুডেন্ট চৌধুরী সামিউর রহমান সায়েম প্রমুখ।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed