Main Menu

জাবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৫ নভেম্বর) নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত নবীন বরণ ও কমিটি হস্তান্তর অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ৪৬ ব্যাচের মোঃ রিফাত হোসেন কে সভাপতি ও রসায়ন বিভাগের ৪৭ ব্যাচের মেহেদী হাসান রনিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আকরাম হোসেন, ওয়াদুদ হাসান মিঠু এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিটু।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির সদ্য বিদায়ী সভাপতি মীর রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক সৈয়দা সিরাজুম মুনিরা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তথ্যটি নিশ্চিত করা হয়।

এছাড়া বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।

 

Share





Related News

Comments are Closed