সিয়েরা লিওনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯১
আন্তর্জাতিক ডেস্ক: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯১ জনের প্রাণহানি খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহুসংখ্যক, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
শুক্রবার (৫ নভেম্বর) ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের একটি মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী ফ্রিটাউনের ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ একটি তেলবাহী ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সেখানে বিকট বিস্ফোরণ ঘটে। এরপরপরই এলাকাটিতে আগুন ধরে যায়।
বিস্ফোরণের ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা যায় বিশাল একটি এলাকাজুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাস্তাসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছে মানুষের মরদেহ। আহত অবস্থায় কাতরাচ্ছেন অনেকেই। আবার জীবন বাঁচাতে অনেককেই ছুটোছুটিও করতে দেখা যায়।
ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে বলেছেন, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন। সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সিসে স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ, ভয়াবহ দুর্ঘটনা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed