কানাইঘাট সীমান্তে পড়ে থাকা সেই লাশ দুটি উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তিনদিন পর শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে লাশ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বিকেল চারটার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ বিজিবিকে মরদেহ দুটি হস্তান্তর করে।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ আলোচনার মাধ্যমে লাশ উদ্ধার করা হয়। পরে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এর আগে গত মঙ্গলবার গভির রাতে অথবা বুধবার ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছিলো পুলিশ। এমনকি পুলিশ ও স্থানীয়দের ধারণা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সীমান্তবর্তী এলাগুল গ্রামের আব্দুল লতিফের পুত্র আসকর আলী (২৫) একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেন (২২)।
নিহতদের স্বজনরা জানান, গত ২ নভেম্বর মঙ্গলবার বিকালে তাঁরা দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এর পর আর ফেরেননি। পরদিন বুধবার দুপুরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে স্থানীয়রা লাশ দেখতে পান। এরপর বিষয়টি বিজিবি ও পুলিশকে অবগত করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকার ১৩৩১ নম্বর পিলারের কাছ দিয়ে লালটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান কয়েকজন। গত মঙ্গলবার রাতের কোন এক সময় বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলিতে তারা নিহত হন। এ ঘটনার পর বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও দুজনের মৃত্যুর কারণ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ঐক্যমতে পৌঁছাতে না পারায় ওইদিন লাশ উদ্ধার হয়নি।
অবশেষে শুক্রবার বিকেল ৪টায় বিজিবি-বিএসএফ ফের পতাকা বৈঠক করে। ওই বৈঠকের পর বিএসএফ লাশ দুটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে।
এদিকে তিনদিনেও নিহতদের মরদেহ না পেয়ে দুই পরিবারের মধ্যে চলছে শোকের মাতম।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed