Main Menu

সিকৃবিতে শুরু হচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

সিকৃবি প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘আর্ট অব লাইট’।

সারাদেশের আলোকচিত্রীদের কাছে আলোকচিত্র জমা দেয়ার আহবান জানিয়েছেন আয়োজকবৃন্দ। ৬ টি বিভাগ ও ২ টি শাখায় আলোকচিত্র জমা দেয়া যাবে। আলোকচিত্র জমা দেয়ার বিস্তারিত নিয়মাবলী জানা যাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পাতায় (https://www.facebook.com/saups.photography/)।

আয়োজকবৃন্দ জানিয়েছেন, দেশবরেণ্য আলোকচিত্রীরা জমা হওয়া আলোকচিত্রগুলোর বিচারকাজ সম্পন্ন করবেন। এবারের প্রদর্শনীতে বিজয়ীদের জন্য থাকছে সর্বমোট চল্লিশ হাজার টাকার প্রাইজ মানি। এছাড়াও অংশগ্রহণকারীদের ক্রেস্ট, সনদপত্র, স্মারকগ্রন্থ ও টি-শার্ট প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালে ৭৬ জন আলোকচিত্রীর ৯৮ টি আলোকচিত্র নিয়ে দ্বিতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি।

Share





Related News

Comments are Closed