কানাইঘাট সাতবাক ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাক ইউনিয়ন বিএনপির সম্মেলন স্থানীয় ভবানীগঞ্জ বাজারে শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়।
সাতবাক ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাহির চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
এছাড়াও স্থানীয় বিএনপির অংগ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খসরুজ্জামান খসরু, সাজ উদ্দিন সাজু, ফখর উদ্দিন, সাইফুল আলম মেম্বার, আবু সিদ্দেক, রুবেল, আবু রায়হান পাবেল, মাসুম প্রমুখ।
সম্মেলনে ফখর উদ্দিনকে সভাপতি ও সাইফুল আলম মেম্বারকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed